কাশ্মিরে ফের সন্ত্রাসী হামলা !


কাশ্মিরের পামপোরে একটি সরকারি ভবনে সন্ত্রাসীরা হামলা করেছে। এ ঘটনায় সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছে। জম্মু এবং কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার দূরে পামপোরে এ হামলা হয়।
এনডিটিভর খবরে বলা হয়েছে, দুই তিনজনের একটি সন্ত্রাসী দল নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সরকারি ওই ভবনের ভেতর থেকে গুলি ছোড়ে। হামলায় ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে গুপ্ত হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়। এ ঘটনায় পাকিস্তান দায়ী বলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে ভারত। পরদিন রাতেই সীমান্তে দু’দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় দুই পাক সেনা নিহত হয়।
এরপর ২৯ সেপ্টেম্বর পাল্টা হামলায় আট ভারতীয় সৈন্য নিহত ও এক সৈন্য আটক করার দাবি করে পাকিস্তানের সেনাবাহিনী।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













