কিউবার নারীকে চিঠির জবাব দিলেন ওবামা


কিউবার এক নারী চিঠি লিখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। আমন্ত্রণ জানিয়েছিলেন তার বাড়িতে এসে এক কাপ কফি পানের। নিছক শখের বশেই লেখা। কিন্তু ওই নারীকে অবাক করে দিয়ে সেই চিঠির জবাব দিয়েছেন ওবামা। খবর বিবিসির।
দু`দেশের মধ্যে সরাসরি চিঠির যোগাযোগ স্থাপিত হওয়ার পর ওবামার পাঠানো এই চিঠি হাতে পেয়েছেন ইলিয়ানা ইয়ারযা নামের ৭৬ বছর বয়সী ওই নারী।
হাভানার বাসিন্দা ইলিয়ানাকে ওবামা এ আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ওবামার লেখা চিঠিটি ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরাসরি কিউবায় পাঠানো চিঠিগুলোর একটি।
ওবামাকে আমন্ত্রণ জানিয়ে লেখা ওই চিঠির মধ্য দিয়ে দু`দেশের সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করল বলে পাল্টা চিঠিতে উল্লেখ করেছেন ওবামা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













