শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

”কিছু দিনের মধ্যেই বড় দুই দলের নেতারা কারাগারে যাবেন”

শিগগিরই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ক্ষমতার বাইরে থাকা বিএনপি- এই বড় দুই দলের নেতারা কারাগারে যাবেন বলে আশঙ্কা প্রকাশ করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত সাংবাদিক সাদেক খান স্মরণে আয়োজিত স্মরণ সভায় ১/১১ প্রতি ইঙ্গিত করে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বর্তমান শাসকদল আওয়ামী লীগ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে কিছু দিনের মধ্যেই আমাদের জেলে যেতে হবে। তবে এমনটি ভাবার কোনো কারণ নেই যে, জেলখানায় শুধু আমরাই যাবো, অল্প কিছু দিনের মধ্যে সেখানে তাদের সঙ্গেও দেখা হবে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি বন্ধুত্ব চায়, কারো দাসত্ব নয়। আর বন্ধুত্ব মানেই এই নয় যে, নিজেদের রাষ্ট্র পরিচালনায় অন্যের নির্দেশনা মানতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের ১৬ কোটি জনগণ নয়, ভারতের সন্তুষ্ট করেই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। কারণ তাদের আবদার পূরণ করেই এখন তারা ক্ষমতায় আছে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী