শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কিশোরী নির্যাতনকারী পুলিশের পদত্যাগ : যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক কৃষ্ণাঙ্গ কিশোরীকে নির্যাতন করা পুলিশ কর্মকর্তা মঙ্গলবার পদত্যাগ করেছেন। ঘটনাটির ভিডিও প্রকাশ ও বিক্ষোভের পর পদত্যাগ করলেন তিনি। খবর বিবিসির। এরিক ক্যাসেবোল্ট (৪১) নামক ওই পুলিশ কর্মকর্তা ‘নিজ ইচ্ছায়’ পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এর আগে তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছিল। প্রায় ১০ বছর পুলিশ বিভাগে চাকরি করার পর পদত্যাগ করলেন তিনি।

টেক্সাসের ম্যাককিনি এলাকায় গত শুক্রবার ১৫ বছর বয়সী ডাজেরিয়া ব্যাক্টনের চুল ধরে মাটিতে শোয়ান ওই শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। এরপর ডাজেরিয়াকে উপুড় করে তার পিঠে হাঁটু চেপে বসে থাকেন এরিক। এর আগে বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণকে মাটিতে হাঁটু গেড়ে বসতে ও শুয়ে পড়তে বাধ্য করেন ওই পুলিশ কর্মকর্তা। উপস্থিত লোকজন এ ঘটনাগুলোর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দেয়।

Police-quits-1

এরপরই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও বিক্ষোভ প্রদর্শিত হয়।

এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার ম্যাককিনি পুলিশ প্রধান গ্রেগ কনলে বলেন, ওই পুলিশ কর্মকর্তা নিজ ইচ্ছায় এ ঘটনা ঘটিয়েছেন। আমাদের পদ্ধতি, প্রশিক্ষণ ও রীতি এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। তিনি আরও বলেন, ঘটনার সময় সেখানে ১২ পুলিশ কর্মকর্তা ছিলেন। বাকি ১১ জন তাদের প্রশিক্ষণ অনুযায়ী দায়িত্ব পালন করেছেন।

ওই ঘটনা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, একটি পুল পার্টিতে বিশৃঙ্খলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। সেখানে অনুমতি ছাড়াই কিছু লোক প্রবেশ করে আর বের হচ্ছে না বলে অভিযোগ ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি