কি এমন অপরাধ মায়ের যার কারনে ছেলের হাতে খুন হতে হলো!
পারিবারিক অশান্তির কারণে ছেলের হাতে খুন হলেন মা। মৃতার নাম জ্যোৎস্না রায় (৬৫)। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার অন্তর্গত বালুরঢিপ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনায় অভিযুক্ত ছেলে কল্যাণ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল রায় পরিবারে।
এদিন দুপুরে মা এবং ছেলের মধ্যে বিবাদ চরমে পৌঁছলে ধারালো অস্ত্র দিয়ে মার গলায় আঘাত করে ছেলে কল্যাণ।
জ্যোৎস্না দেবীর অপর ছেলে বাড়ি ফিরে মাকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। জলপাইগুড়ির কোতয়ালি থানার অন্তর্গত মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
অপরদিকে অভিযুক্ত ছেলে কল্যাণকে গ্রেফতার করেছে পুলিশ।
কোতয়ালি থানার আইসি আশীষ রায় জানান, ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













