কী করবেন ফ্রেন্ডশিপ ডে’র পরের দিন ?
ফ্রেন্ডশিপ ডে! বন্ধুত্বের দিন৷ বন্ধু শব্দেই যেন অভিমানী চোখ, মন খুলে কথা বলা, অকারণে হসি, রাত জেগে আড্ডা আরও কত কিছু৷ এই দিনটাকে এক একজন এক একভাবে কাটায়৷ কেউ একটা ছোট্ট মেসেজে হাসি ফোতায় বন্ধুর মুখে। কেউ আবার কেউ একমাস আগে থেকেই প্ল্যান করে রাখে এই বিশেষ দিনটার জন্য৷
হয়ত আপনারও হঠাৎ কোনও বিশেষ বন্ধুর মেসেজ পেয়ে এদিনটায় তাকে মনে পড়ে যাচ্ছে খুব৷দেখা করতে ইচ্ছে করছে ভীষণ। কিন্তু আগে থেকে কিছুই প্ল্যান করা নেই৷ তাই বলে কি মুখ ভার করে বাড়িতে বসে শুধুই স্মৃতি ঘাঁটবেন? একেবারেই না৷ হঠাৎ করেই আপনার বন্ধু এবং নিজের কাছে কিভাবে স্পেশ্যাল করবেন দিনটাকে? দেখে নিন তার কিছু টিপস৷
১. পাজামা পার্টি
বন্ধুর বাড়ি যদি বিশেষ দূরে না হয় তা হলে একটি রাতের জন্য চলে যান তার বাড়ি৷ সারপ্রাইজ দিন আপনার বন্ধুকে৷ দরজা খুলে আপনাকে দেখেই চমকে যাবে আপনার বন্ধু৷ আর তারপরে কিভাবে এনজয় করবেন আপনাদের পাজামা পার্টি সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না৷ হৈ হুল্লোড়, নাচ গান করে আড্ডা মেরে কাটিয়ে দিন একটি রাত৷ দেখবেন জীবন আবার বেশ খানিকটা চনমনে হয়ে গিয়েছে৷
২. ভিডিও চ্যাট
আপনার বন্ধুর বাড়ি পৌঁছন যদি আপনার পক্ষে অসম্ভব হয় তাহলে চিন্তার কোনও কারণ নেই৷ এখন ইন্টারনেটের যুগ৷ দূরকে কাছে করা এক মিনিটের ব্যাপার৷ আপনার ফোন অথবা কম্পিউটার থেকে একটা ভিডিও কল করে ফেলুন আপনার প্রিয় বন্ধুকে৷ তারপর মন খুলে আড্ডা মারুন ঘরে বসেই৷
৩. প্রিয় জায়গা
আপনার প্রিয় বন্ধুর সঙ্গে বেড়িয়ে পড়ুন৷ আপনাদের স্মৃতি জড়ানো রয়েছে এমন জায়গায় চলে যান৷ যেখানে একসময় আপনারা অনেক গল্প করেছেন, প্রান ভরে হেসেছেন৷ কিন্তু সময়ের অভাবে এখন আর যেতে পারেন না সেই জায়গায়৷ চলে যান সেখানে৷ আরও একবার বেঁচে আসুন প্রিয় বন্ধুর সঙ্গে প্রিয় জায়গায়৷
৪. ফেভারিট ডিস
আপনার বন্ধুর পছন্দের রেস্তোরাঁ বুক করে ফেলুন ডিনারের জন্য৷ তারপরে না জানিয়েই বন্ধুকে নিয়ে উপস্থিত হন সেখানে৷ সারপ্রাইজ দিন আপনার বন্ধুকে প্রিয় খাবারের সঙ্গে৷
৫. উপহার
আপনার বন্ধুর প্রিয় কিছু জিনিস কিনে উপহার দিন৷ এমন কিছু আপনি জানেন আপনার বন্ধুর কি প্রিয় বা কি প্রয়োজন৷ এই দিনকে উপলক্ষ করে সেই জিনিস নিয়ে আপনি দেখা করতেই পারেন আপনার প্রিয় বন্ধুর সঙ্গে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













