কেন্দ্র দখল করে জাল ভোটের অভিযোগ আনল জাপা


ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের দিনে সাত জেলার প্রায় অর্ধশত কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট প্রদান ও প্রার্থীদের উপর হামলা এবং ভয় ভীতির অভিযোগ এনেছে জাতীয় পার্টি (জাপা)।
মঙ্গলবার দুপুরে দলটির যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে গিয়ে লিখিত অভিযোগ করেন।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের সঙ্গে সাক্ষাৎ করে বরিশাল, কুমিল্লা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, মুন্সীগঞ্জ ও কুমিল্লায় প্রায় অর্ধশত কেন্দ্র থেকে জাতীয় পার্টির প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট দেওয়া ও হামলার লিখিত অভিযোগ করে জাপা।
অভিযোগে বলা হয়েছে, কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জাতীয় পার্টি মনোনিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট,কর্মীদেরকে মারধর ও অস্ত্রের মুখে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সেখানে প্রতিপক্ষ প্রার্থীরা কেন্দ্র দখল করে নিয়েছে।
দখলকৃত ইউনিয়নের কেন্দ্রগুলো হলো, ফতেহাবাদ ইউনিয়নের চানপুর, সুলতানপুর, নুরপুর, কোটনা, ফতেহাবাদ প্রাইমারি স্কুল, খলিলপুর,আসানপুর ও বড়কান্দা। ধামতি ইউনিয়নের হাজী আব্দুল মজিদ মক্তব ও দক্ষিণ খার সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজামেহের ইউনিয়নের মরিচা উচ্চ বিদ্যালয় ও বেতরা দক্ষিণ মাদ্রাসা।
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এসব কেন্দ্র দখলমুক্ত করতে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে অনুরোধও করা হয়েছে অভিযোগপত্রে।
রেজাউল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের জানান, এ বিষয়ে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ তাৎক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। ইসির উপর কোনো আস্থা নেই। আমরা অভিযোগ করেছি কিন্তু কতটুকু কাজ হবে জানি না। নির্বাচনে এ রকম অনিয়ম চলতে থাকলে সুষ্ঠু নির্বাচনে হবে না বলে তার দল মনে করেন বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













