রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কে এই ইতালীয় নাগরিক?

দিনাজপুরে পিয়েরো পারোলারি নামে ইতালিয়ান যে নাগরিক আহত হয়েছেন তার পরিচয় সম্পর্কে জানা যাচ্ছে যে তিনি প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশে আছেন। তার পরিচিতরা বলছেন বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে তিনি বাস করছেন প্রায় ১০ বছর ধরে। খবর বিবিসি

বর্তমানে পিয়েরো পারোলারি দিনাজপুর শুইহারি নাভারা ক্যাথলিক মিশনে কাজ করছিলেন। দিনাজপুরের স্থানীয় সাংবাদিক আসাদুল্লাহ সরকার জানিয়েছেন মিঃ পারোলারি দিনাজপুরে বসবাস করছেন ২০০৭ সাল থেকে।

তিনি জানিয়েছেন পঞ্চাশোর্দ্ধ এই ইতালীয় নাগরিক খুবই সাধারণ জীবন-যাপন করতেন। মিঃ সরকার মিঃ পারোলারিকে দেখেছেন খুব নিরিবিলি জীবন-যাপন করতে, সাধারণ মানুষের সাথে তার তেমন একটা সখ্যতা ছিল না।

তিনি পেশায় একজন চিকিৎসক বলে জানিয়েছে পুলিশ। মি. পারোলারিকে অনেক দিন ধরে দেখেছেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক তরুণকান্তি হালদার।

তিনি বলছিলেন যারা যক্ষ্মা রোগ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তারা যাতে সঠিক চিকিৎসা পান সে ব্যাপারে তিনি হাসপাতাল এবং সরকারি সেবা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করতেন।

তিনি ডিগ্রিধারী কোন চিকিৎসক ছিলেন না বলে জানিয়েছেন মি. হালদার। সাথে সাথে মি. পারোলারি নৈতিক বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন এসব রোগীদের।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে