কোটা আন্দোলন: মেট্রোরেলের শাহবাগ স্টেশন বন্ধ


সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারাদেশে চলছে ‘বাংলা ব্লকেড’ আন্দোলন। এই আন্দোলন ঘিরে শাহবাগ স্টেশনের চারটি গেটে তালা লাগিয়ে এই স্টেশন সাময়িকভাবে ব্যবহার বন্ধ করা হয়েছে। এছাড়া মেট্রোরেলের নিরাপত্তায় তিনটি স্টেশনে এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।
এপিবিএনের একটি সূত্র জানিয়েছে, মেট্রোরেলের শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় স্টেশনে আনসার, এমআরটি পুলিশের পাশাপাশি মোট ৬০ জন এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরেজমিনে দেখা যায়, শাহবাগ স্টেশনের চার গেটেই তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। চার গেটেই আনসার, এমআরটি ও আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন। এসময় এই স্টেশনে আসা যাত্রীদের অন্য স্টেশন ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। এছাড়া এই স্টেশনে কোনো যাত্রীকে নামতেও দেখা যাচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













