ক্যামেরুনে বোকো হারামের ৮৯ জঙ্গির মৃত্যুদণ্ড
এওনডে, ১৮ মার্চ- ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারামের ৮৯ জন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ক্যামেরুন।
দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।
ক্যামেরুনের উত্তরাঞ্চলীয় নাইজেরিয়া সীমান্তে বেশ কয়েকটি হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এসব সন্ত্রাসীকে সামরিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
২০১৪ সালে ক্যামেরুন সন্ত্রাসবিরোধী আইন পাশ করে। এই আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়।
আইনটি পাশ হওয়ার পর এই প্রথম অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ দণ্ড ঘোষণা করা হল।
বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৮৫০ জনকে গ্রেপ্তার করে ক্যামেরুন। মৃত্যুদণ্ড পাওয়া ৮৯ জন এই গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন।
তবে চরমদণ্ড ঘোষণার পর স্থানীয় একটি মানবাধিকার গোষ্ঠী ক্যামেরুনের বিচার ব্যবস্থার সংস্কার দাবি করেছে।
গেল বছর জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক শান্তিরক্ষী বাহিনীতে ক্যামেরুনের সেনাবাহিনী যোগ দেওয়ার পর দেশটিতে সন্ত্রাসী-জঙ্গি হামলায় শত শত মানুষ নিহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













