ক্রেডিটকার্ডধারী ভিক্ষুক, থাকেন বিলাসবহুল ফ্ল্যাটে!


ধনী হতে কে না চায়? টাকা রোজগারের জন্য কেউ হন ব্যবসায়ী, কেউ করেন চাকুরি। কেউ বা অন্য কোনো পেশা বেছে নেন। কিন্তু কখনো কি ভেবেছেন স্রেফ রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তি করেও লাখপতি হওয়া যায়? দিনের বেলা তিনি শতছিন্ন জামা পড়ে, তোবড়ানো থালা হাতে মানুষের কাছে হাত পাতেন। আর রাতে শুতে যান বিলাসবহুল নিজস্ব ফ্ল্যাটে। ভাবুন তো! কারা তারা?
ভরত জৈন : ভারতের সবচেয়ে ধনী ভিক্ষুক তিনি। ৪৯ বছরের ভরতের মুম্বইয়ের প্যারেল এলাকায় রয়েছে দুটি ফ্ল্যাট। এগুলোর প্রত্যেকটির আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা করে। তার মাসিক আয় ৬০ হাজার রুপি কাছাকাছি।
কৃষ্ণ কুমার : ভিক্ষাবৃত্তি করে প্রতিদিন তার রোজগার দেড় হাজার রুপি। মুম্বাইয়ের চারনি রোড এলাকায় তার আনাগোনা বেশি। পরিবারের সাথে থাকেন নাল্লাসোপারার একটি অ্যাপার্টমেন্টে।
সারভাতিয়া দেবী : পাটনায় অশোক সিনেমা হলের পিছনে ভিক্ষা করেন তিনি। তিনিই ভারতের তৃতীয় ধনী ভিক্ষুক। বছরে ৩৬ হাজার রুপির এলআইসি প্রিমিয়াম দেন তিনি।
শম্ভুজি কোলে: চতুর্থ স্থানটি দখল করেছেন তিনি। ভিক্ষা করার জন্য মুম্বাইয়ের সুবারবান এলাকাই সবচেয়ে পছন্দ তার। শম্ভুজির দৈনিক রোজগার প্রায় এক হাজার টাকা। শোলাপুরে রয়েছে তার নিজস্ব বাড়িও। শম্ভূজির মতে, এই পেশা তার খুবই ভালো লাগে। কারণ এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই।
লক্ষ্মী দাশ : তার প্রথম ভিক্ষুক জীবনের শুরু কলকাতা থেকে। পোলিওতে দু’পা-ই অক্ষম। ১৯৬৪ সাল থেকে ভিক্ষাবৃত্তিতে আছেন। তখন তার বয়স মাত্র ১৬। ৫০ বছরের লক্ষ্মীদেবীর বিপুল ব্যাঙ্ক ব্যালেন্স। ব্যাঙ্ক থেকে তাকে ক্রেডিট কার্ড পর্যন্ত দেয়া হয়েছে।
মৌসা ওরফে মালানা : তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। মালানার একটি অটোরিক্সা রয়েছে। প্রতিদিন সকালে অটো চালিয়ে ভিক্ষার জায়গায় পৌঁছান তিনি। পোশাক পরিবর্তন করে ভিক্ষা করতে বসেন। ৮-১০ ঘণ্টা তার ডিউটি। এই করেই বিপুল সম্পত্তির মালিক তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













