খবার খেতে এসে ইলেক্ট্রিক শক, বাঁকুড়ায় হাতি-দম্পতির মৃত্যু, দেখুন ভিডিও সহ


খিদের চোটে, অন্ধকার নামতেই জঙ্গল ছেড়ে বেরিয়েছিল দম্পতি। গ্রামে ঢুকেই চোখে পড়ে মাঠ ভরা সবুজ খাবার। আনন্দে ভরে উঠেছিল হস্ত-দম্পতির মন। কিন্তু কে জানত সেখানেই ওত পেতে আছে মৃত্যু দূত!
চাষের জমির আলে টাঙিয়ে রাখা উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার গলায় জড়িয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল পূর্ণবয়স্ক হস্তি-হস্তিনীর। বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের নারায়ণসুন্দরী গ্রামের পাশে আলু জমিতে সকাল হতেই দেখা যায় পাশাপাশি পরে রয়েছে দু’টি বিশাল নিথর দেহ।
বাঁকুড়ায় হাতি মৃত্যুর তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। গত এক সপ্তাহে বাঁকুড়া জেলায় পৃথক তিনটি জায়গায়, মোট ৪টি হাতির মৃত্যু হয়েছে। ২১ জানুয়ারি সোনামুখী রেঞ্জের অনন্তবাটি গ্রামে একটি হাতির মৃত্যু হয়। এর পরে ২৬ জানুয়ারি বেলিয়াতোড় রেঞ্জের নবাসন গ্রামে মৃত্যু হয় আরও একটি হাতির। তার সঙ্গে যুক্ত হল মঙ্গলবার রাতে নারায়ণ-সুন্দরী গ্রামে এই দু’টি হাতির মৃত্যু।
বাঁকুড়া জেলায় একের পর এক হাতি মৃত্যুতে উদ্বিগ্ন বন দফতর। হাতি উপদ্রুত এলাকাগুলিতে নিজেদের জমির ফসল বাঁচাতে জমির আলে বেআইনি ভাবে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের বেড়া দিচ্ছে এলাকার চাষিরা। তারই পরিনাম এই মৃত্যু। সোনামুখী রেঞ্জের বিট অফিসার সনাতন মুর্মু বলেন, ‘‘এলাকায় বারবার বলা সত্বেও কৃষকরা ফসল বাঁচাতে ওই বেআইনি পথেই হাঁটছেন। এর ফলে বেঘোরে প্রাণ হারাচ্ছে হাতিগুলি।’’
দেখুন ভিডিও—
https://youtu.be/Xu2rHw3sQ30
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













