খাদিজার অবস্থা এখনো আশঙ্কাজনক


সিলেটে চাপাতির আঘাতে আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। সংকটাপন্ন অবস্থা এখনো কাটেনি তাঁর।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন নার্গিসের চিকিৎসক জানিয়েছেন, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাবে না।
আজ বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. নাজিব উদ্দিন জানান, খাদিজার অবস্থা আগের মতোই অপরিবর্তিত। তাঁর রক্তচাপ, হার্টরেট, পালস রেট সব ঠিক আছে। তবে ৭২ ঘণ্টা পরে বিস্তারিত বলা যাবে। অবশ্য খাদিজার বেঁচে থাকার ব্যাপারে এখনো আশা রাখছেন বলে জানান এই চিকিৎসক।
প্রথমে খাদিজার নিউরো সমস্যা সমাধানের পর অন্য সমস্যাগুলোতে নজর দেওয়া হবে বলেও জানান ডা. নাজিব উদ্দিন।
গত সোমবার দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে যান সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম (২৭)। পরে অন্য শিক্ষার্থীরা তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
অবস্থার অবনতি হওয়ায় গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন খাদিজা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













