খাদিজার ওপর হামলাকারী রেহাই পাবে না : চুমকি


মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর বর্বরোচিত হামলাকারী বখাটে বদরুল আলম যে সংগঠনেরই হোক না কেন, সে রেহাই পাবে না।
আজ দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার শারীরিক অবস্থায় খোঁজখবর নিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। সরকার এই বিষয়ে জিরো টলারেন্স নীতিতে আছে। তিনি আরো বলেন, এরই মধ্যে নারী ও শিশু নির্যাতনকারী কেউই রেহাই পায়নি। বদরুলও পাবে না।
প্রতিমন্ত্রী বলেন, এই মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করতে সরকার উদ্যোগ নেবে। তিনি আরো বলেন, হামলার ঘটনা ভিডিও করার চেয়ে ভিকটিমকে বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সমস্ত ঘটনার ক্ষেত্রে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
চুমকি বলেন, যত সংখ্যক লোক দূর থেকে খাদিজার এই ঘটনা প্রত্যক্ষ করেছেন, তাঁরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললে হয়তো হামলাকারী এতটা নৃশংস হওয়ার সুযোগ পেত না।
প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে আইসিইউতে থাকা খাদিজাকে দেখেন এবং ডাক্তারদের সঙ্গে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। খাদিজার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তিনি ডাক্তারদের নির্দেশ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













