খাদিজার পাশে দাঁড়িয়ে নেত্রীদের সেলফি: ক্ষুব্ধ মানুষের ভর্ৎসনা


ঠোঁটে লিপস্টিক ও গায়ে আইসিউইউ গাউন। পেছনে নাকে-মুখে নল লাগানো অচেতন খাদিজা বেগম। খাদিজাকে দেখতে গিয়ে তোলা ছবি (সেলফি) বুধবার সন্ধ্যে ৭টার দিকে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন সাংসদ সাবিনা আক্তার তুহিন। সঙ্গে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অপু উকিলসহ আরেকজন নারী।
আইসিইউ এর মতো স্পর্শকাতর জায়গায় জীবন-মৃতু্যর সন্ধিক্ষণে থাকা এক নারীর পাশে সরকার দলীয় নারী নেত্রীদের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
খাদিজার ওপর নৃশংসতায় ক্ষুব্ধ মানুষ তাঁদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ভর্ৎসনা করেছেন।
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে সাবিনা আক্তার তুহিনের ফোন বন্ধ পাওয়া গেছে। আর অপু উকিল ফোন ধরেননি। প্রথম আলো
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













