খাদ্যমন্ত্রীকে বাদ দেওয়ার দাবি
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে মন্ত্রিপরিষদ থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট।
শুক্রবার ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এক বিবৃতিতে বলেন, ‘কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার মানে- ইলমে ওহির বিরুদ্ধে, আল্লাহর দীনের বিরুদ্ধে কথা বলা। শয়তানের দূতের কাজ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা, ইসলামের মূল ইনস্টিটিউশন মসজিদ-মাদ্রাসা বন্ধ করে দিয়ে দেশকে ইসলামশূন্য করা, জাতিকে পাপাচারে লিপ্ত করে মানুষের ঈমান ছিনিয়ে নেওয়া, মানুষকে আলো থেকে আঁধারে নিয়ে এবং আঁধারের সে পথ দিয়েই জাহান্নামে নিয়ে যাওয়া। মন্ত্রী কামরুল সে অপকর্মটিই করে যাচ্ছেন।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘যার মনে সামান্যতম ঈমান আছে, সে ইলমে ওহির শিক্ষাকেন্দ্র মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারে না। এটি জঘন্য পাপ, ঈমানহীনতার লক্ষণ।এরা সরকারের ভেতর ঘাপটি মেরে থেকে নিজে ডুবছে, দেশকে এবং সরকারকে ডোবাচ্ছে।’
ঐক্যজোটের শীর্ষ এই দুই নেতা আরো বলেন, ‘নৈরাজ্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, অস্ত্রমুক্ত, মাদকমুক্ত, আদর্শ নাগরিক এবং আলোকিত মানুষ গড়ার কারখানা এবং সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠাকারী এবং নৈতিক চরিত্রবান দেশপ্রেমিক সুনাগরিক এবং আল্লাহভীরু বান্দাহ তৈরির মহোত্তম প্রতিষ্ঠান এই কওমি মাদরাসাগুলোর মাধ্যমে আল্লাহ মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন।’
অবিলম্বে মন্ত্রিপরিষদ থেকে খাদ্যমন্ত্রীকে অপসারণ করাসহ ওয়াজ-মহফিল ও তাফসির মহফিলগুলোকে নিয়ন্ত্রণের অপচেষ্টা বন্ধ, মসজিদের ইমাম, খতিব, খুতবা ও মাদরাসা শিক্ষক, নিরিহ আলেম-ওলামাদের ওপর নজরদারি বন্ধ না করা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে বলেও হুমকি দেন ইসলামী ঐক্যজোটের শীর্ষ দুই নেতা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













