‘খালেদাকে গ্রেফতার করার ইচ্ছা আমাদের নেই’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়াকে কেন আমরা গ্রেফতার করতে যাব। আওয়ামী লীগ যদি প্রতিহিংসাপরায়ণ হতো তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার ট্রাইব্যুনালে হতো। কিন্তু আমরা তা করিনি। কাউকে গ্রেফতার করার ইচ্ছা আমাদের নেই।
তিনি শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের জাতীয় কনভেনশন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
নাসিম বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ একটানা ২২ বছর ক্ষমতায় ছিলেন বলেই সে দেশটি আজ এত উন্নত। তাই বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বারবার ক্ষমতায় আনতে হবে।
জাতীয় কনভেনশনের আহ্বায়ক এ কে এম শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বিমান কুমার সাহা, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম আলাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













