সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২ দুর্নীতি মামলা

খালেদার অনুপস্থিতিতেই সাক্ষীদের জেরা শুরু…

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জব্দ তালিকার সাক্ষীকে জেরার মাধ্যমে মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচারকার্য শুরু করেছে অস্থায়ী বিশেষ জজ আদালত-৩। সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ইনসান উদ্দিন আহমেদকে জেরা করছে আসামিপক্ষ।

বৃহস্পতিবার সকালে বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে এ জেরা শুরু হয়েছে। এ মামলারই জব্দ তালিকার অন্য সাক্ষী সোনালী ব্যাংকের ক্যাশ অফিসার শাহজাহান খানকেও জেরার দিন ধার্য রয়েছে। এসব জেরা শেষ হলে জিয়া অরফানেজ ট্র্রাস্ট দুর্নীতি মামলারও সাক্ষ্যগ্রহণ করা হতে পারে।

আদালতের বিচার কার্য শুরু হওয়ার সময় খালেদা জিয়ার অসুস্থার কারণ দেখিয়ে আদালতে একটি আবেদন করা হয়। আদালতের নিকট আবেদনটি করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। পরে মামলার সাক্ষী সোনালী ব্যাংকের কর্মকর্তা নেছার উদ্দিন আহমদকে জেরা শুরু করেন বিবাদী পক্ষের আইনজীবীরা। এসময় রাষ্ট্রপক্ষের প্রসিকিউটির মোশাররফ হোসেন কাজল আদালতে উপস্থিত আছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সোয়া ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী