খালেদার কেক না কাটার সিদ্ধান্ত আরেকটি প্রতারণা : হাছান
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবার ১৫ আগস্ট কেক না কাটার সিদ্ধান্ত জাতির সামনে আরেকটি প্রতারণা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা ও খালেদা জিয়ার জন্মদিন নিয়ে ভাওতাবাজি শীর্ষক এক মানবন্ধনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, খালেদা জিয়া ভূয়া জন্মদিনের তারিখ জালিয়াতের দায়ে যেমন অভিযুক্ত তেমনিভাবে জাতির সামনে প্রতারণার দায়েও অভিযুক্ত। তিনি (খালেদা) তার বক্তব্যে স্পষ্ট করেননি যে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কারণে এবার জন্মদিন পালন করেননি। তাই তার হঠাৎ জন্মদিন পালন না করার সিদ্ধান্ত জাতির সামনে আরেকটি প্রতারণা।
হাছান মাহমুদ বলেন, জঙ্গিদের মূল আশ্রয় দাতা হল বিএনপি-জামায়াত। তাদের পৃষ্ঠপোষকতায় সাম্প্রতিক সময়ে জঙ্গিরা সারাদেশে অরাজকতা চালাচ্ছে। হাওয়া ভবনের অর্থায়নে এবং তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে মানবন্ধনে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুরর রহমান সিরাজ, স্বাধীনতা পরিষদের ঢাকা মহানগরের সভাপতি শাহাদৎ হোসেন টয়েল, আওয়ামী লীগ নেতা বাবুল শেখ প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













