বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদার শুনানি চলছে সময় আবেদন নাকচ

অসুস্থ থাকায় আজ সোমবার দুর্নীতির দুই মামলায় আদালতে হাজির হননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার পক্ষে সাক্ষ্য মুলতবি চেয়ে সময় আবেদন করেছেন আইনজীবীরা। তবে খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। তার অনুপস্থিতিতে মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। অন্য আসামিদের পক্ষে বাদীকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা।

এর আগে গতকাল খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। তাই তিনি আজ আদালতে হাজির হতে পারবেন না। তার পক্ষে আদালতের কাছে সময় আবেদন করা হবে।’ ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে সোমবার মামলা দুটির সাক্ষ্যগ্রহণের নির্ধারিত ধার্য তারিখ।

বেগম খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ ও তাহেরুল ইসলাম তৌহিদ খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে সময় আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তাই দুই মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হোক।

বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালত আবেদন নাকচ করে সাক্ষ্যগ্রহণের শুনানির আদেশ দেন। এরপর অন্য আসামিদের পক্ষে মামলার বাদীকে জেরা করেন করছেন আইনজীবীরা উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল এবং জিয়া অরফানেজ ট্রাস্ট নামে দুর্নীতির দুই মামলার প্রধান আসামি খালেদা জিয়া। ঢাকার বিশেষ জজ-৩ আদালতে বহুল আলোচিত এ দুটি মামলার বিচারকাজ চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী