খালেদার ষড়যন্ত্রে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে : তথ্যমন্ত্রী


খালেদা জিয়া সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে সংখ্যলঘুদের উপর বিচ্ছিন্নভাবে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার বেলা সাড়ে ১২টায় নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ নড়াইল জেলা শাখার এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ নড়াইল জেলা শাখা এর আয়োজন করে।
জেলা জাসদের সভাপতি তালুকদার হুমাউর কবিরের সভাপতিত্বে কর্মীসভায় কেন্দ্রীয় জাসদের কার্যকরী সভাপতি অ্যাড. রবিউল আলম, সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মো. খালিদ হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পান্তুসহ জেলা জাসদের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এরআগে মন্ত্রী ফিতা কেটে নড়াইল জেলা পরিষদ কার্যালয়ে অবস্থিত নড়াইল টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী অফিসের উদ্বোধন করেন। এসময় সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













