শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

”খালেদা ইহুদিদের সঙ্গে হাত মিলিয়ে মুসলিম জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন”

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইহুদীদের সঙ্গে হাত মিলিয়ে সরকার ও মুসলিম জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

তিনি বলেন, খালেদা জিয়া কোথায় নেমেছেন নিজেও তা বুঝতে পারছেন না। সরকার উৎখাতের জন্য তিনি মুসলিম জাহানের শত্রু ইহুদীদের সঙ্গে হাত মিলিয়েছেন। তাদের ষড়যন্ত্রের থলের বিড়াল বেরিয়ে এসেছে।

নাসিম আজ বুধবার রাজধানীর উত্তরায় কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের বহির্বিভাগ চিকিৎসা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

বেগম খালেদা জিয়াকে আগামী ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আরো প্রায় তিন বছর আছে। অপেক্ষা করেন। জ্বালাও পোড়াও ও হত্যার রাজনীতি বন্ধ করে গণতান্ত্রিক রাজনীতির পথে আসেন।

তিনি বলেন, বিএনপির রাজনীতি জ্বালাও পোড়াও ও মানুষ হত্যার রাজনীতি। আর আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে হাসপাতাল গড়ে তোলার, উন্নয়ন এবং মানুষকে সেবা করার রাজনীতি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী