খালেদা জিয়ার ভাতিজা তাঁর কর্মী ও সমর্থক নিয়ে আ. লীগে যোগদান
ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাতিজা তাঁর শতাধিক কর্মী ও সমর্থক নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আওয়ামী লীগে যোগ দেন।
তারা হলেন- খালেদা জিয়ার চাচাতো ভাই আজহারুল হক মজুমদারের ছেলে একেএম মহিউদ্দিন সামু, আবদুল মোমিন মেম্বর, কামরুল ইসলাম, হাসনা বানু মুক্ত, হাছিনা আক্তার, আনোয়ার হোসেন, জীবন, রনিসহ দলটির শতাধিক নেতাকর্মী।
সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া সামু এক সময় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য ছিলেন। বিএনপির সমর্থনে তিনি তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগে যোগদান শেষে মুজিবকোট পরে জয়বাংলা স্লোগান দিয়ে সামু বলেন, ‘এখন থেকে শ্রীপুর থেকে জয়বাংলার স্লোগান উঠবে।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘‘গুলশান থেকে ফোন আসছে শ্রীপুরে কী হচ্ছে, আমি বলছি আওয়ামী লীগের সমাবেশ চলছে। যতদিন বেঁচে থাকবো ততদিন জয়বাংলা স্লোগান আর মুজিবকোট পরে বেঁচে থাকবো।’’
সামু আরো বলেন, ‘‘খালেদা জিয়ার পরিবারের আচরণ ভালো না, তারা মানুষকে সম্মান করতে জানে না। সাংগাঠনিক কাঠামো ঠিক নেই। এসব কারণে আমি আওয়ামী লীগে যোগদান করেছি। আওয়ামী লীগের সব কিছু ভালো।’’
ফুলগাজী উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার দাবি করেন, মহিউদ্দিন মজুমদার ওরফে সামু কখনো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি প্রথমে যুবলীগ ও পরে জাতীয় পার্টিতে ছিলেন। এ ছাড়া বিএনপির কোনো নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন কি না তা তাঁর জানা নেই।
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সহ-সভাপতি খায়রুল বাসার তপন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













