মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা জিয়ার জরুরি সংবাদ সম্মেলন আগামী কাল

আগামী শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নির্বাচন কমিশন পুনর্গঠন ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ সরকার গঠনের ফর্মূলা দিতেই ওই দিন বিকেল চারটায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে দেশের বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

গতকাল রোববার রাতে গুলশান কার্যালয়ে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে সংবাদ সম্মেলনের এ তারিখ নির্ধারণ করেন খালেদা জিয়া।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির চেয়ারপারসনের সংবাদ সম্মেলন ১৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সুশীল সমাজের কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার এ সংবাদ সম্মেলন ২০ দলীয় জোটের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব তুলে ধরবেন তিনি। পাশাপাশি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি ফর্মূলাও দেবেন জোট নেত্রী খালেদা জিয়া।

এরই মধ্যে একটি ফর্মূলা তৈরি করা হয়েছে। যেখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পূর্ব শর্ত হিসেবে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী