শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা জিয়ার দেশে ফেরা অনিশ্চিত : খাদ্যমন্ত্রী

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘তারা (বিএনপি-জামায়াত) মুখে যাই বলুক, তারা ষড়যন্ত্রে লিপ্ত। খালেদা জিয়া লন্ডনে গিয়েছেন। আসবেন কি না সেটাও অনিশ্চিত। ষড়যন্ত্রকারীরা যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে।’

তিনি বলেন, ‘আমি তদন্তাধীন বিষয়ে বেশি কথা বলতে চাই না। শুধু একটি কথাই বলতে চাই, বিএনপি-জামায়াত যেভাবে গাট বেঁধেছে তাদের দিকে সন্দেহের তীর যাবে এটাই স্বাভাবিক।’

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে রবিবার সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় এ সব কথা বলেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যখন বড় পুরস্কার অর্জন করেছিলেন। উনার ব্যক্তিত্ব যখন এ উপমহাদেশ ছাড়িয়ে গিয়েছিল। তখনই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যত এগিয়ে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা তত উঠেপড়ে লেগেছে।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তার ব্যক্তিত্ব এশিয়া ছাড়িয়ে গেছে। আমরা উনার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমরা পঁচাত্তরের মতো কোনো ঘটনা চাই না।’

সংগঠনের উপদেষ্টা ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, ফাল্গুনী হামিদ প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী