খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।
রোববার সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
একই দিন সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে মামলার গ্রহণ বিষয়ে শুনানি হবে।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছে নিউইয়র্কের এলায়েন্স অব বাংলাদেশি আমেরিকান।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনারও দাবি জানান তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













