শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা লন্ডনে বাড়ি ভাড়া নেয়ায় হতাশ বিএনপি

খালেদা জিয়া লন্ডনে বাড়ি ভাড়া নিয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। এই খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বঙ্গবন্ধু প্রজন্মলীগ আয়োজিত আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন। “চলমান রাজনীতি ও দলীয় প্রতীকে নির্বাচন” বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহম্মদের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও হাসিবুর রহমান মানিক প্রমুখ।

হাছান মাহমুদ বলেন, বিএনপি এখনও বিলীন হয়ে যায়নি- এমন তথ্য জানান দিতেই প্রতিদিন পল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। বিএনপিকে সংবাদ সম্মেলন নির্ভর দল থেকে বেরিয়ে এসে জনগণের মাঝে যাওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া লন্ডনে গিয়ে ভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন। চিকিৎসার কথা বলে খালেদা জিয়া সেখানে বসে মূলত দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের জাল বুনছেন। যা বিএনপির জন্মগত অভ্যাস। তারা বারবারই দেশের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন।

সাবেক এই মন্ত্রী বলেন, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সব সময় ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আর সে কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব দরবার থেকে প্রশংসাও করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী