সোমবার, জুন ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খুলনায় কাউন্সিলরের ছেলেকে গুলি করে হত্যা

খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত ২ আসনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেত্রী সাহিদা বেগমের ছেলে নজরুল ইসলামকে (২৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত পৌনে ১১টার দিকে যশোর রোডের নতুন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল খুলনার আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন দাদুর ছেলে। দাদুকে দুই বছর আগে দল থেকে বহিষ্কার করা হয়। ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) এসএম ফজলুর রহমান জানান, নিহত নজরুল ইসলামের কোমরে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া গেছে।

তিনি বলেন, নজরুল ইসলাম হেঁটে বাসায় যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার কপালে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নামে থানায় একাধিক মামলা আছে। তিনি মাসখানেক আগে জামিনে জেল থেকে মুক্তি পান বলেও জানান ফজলুর রহমান।।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

  • তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক