শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গণতন্ত্রের জন্য জঙ্গি ও যুদ্ধাপরাধীর পার্টনারদের বর্জন করুন : ইনু

গণতন্ত্র সমাজনীতিকে অর্থবহ করতে জঙ্গি সন্ত্রাসীদের ধ্বংস করার পাশাপাশি জঙ্গি সন্ত্রাসীদের পার্টনারদেরও বর্জন করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য, বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট-বিএলএফ এর (মুজিব বাহিনী) বীর যোদ্ধা ও স্বনামধন্য শিশু চিকিৎসক জাতীয় বীর প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে এ শোক সভার আয়োজন করা হয়।

প্রয়াত মোয়াজ্জেম হোসেনের স্মৃতিচারণ করে ইনু বলেন, জাতীয় বীর মোয়াজ্জেম হোসেন একজন চিকিৎসক হলেও নীতিবান, আপোষহীন নেতা ছিলেন। মহান মুক্তিযুদ্ধ, সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও পেশাজীবীদের দাবি আদায়ের সংগ্রামে প্রয়াত মোয়াজ্জেম হোসেন ছিল আপোষহীন।

এ সময় গণতন্ত্রের জন্য জঙ্গি, আগুন সন্ত্রাসী, যুদ্ধাপরাধীর পার্টনাদের বর্জন করে সমাজকে অপরাধমুক্ত করতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে জাসদ সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার, প্রয়াত মোয়াজ্জেম হোসেনের ছেলে ডা. ফাহিম আবরার হোসেন, জাসদ স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য ডা. এম এ করিম, ডা. মাহবুবুর রহমান, সার্জেন্ট রফিকুল ইসলাম বীর প্রতীক, শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবু হানিফ টাবলু, জাসদের সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, নুরুল আখতার, শওকত রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী