বুধবার, জুন ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘গণতন্ত্র নির্বাচনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’

শনিবার পেরুর রাজধানী লিমায় ইয়াং লিডার্স অব আমেরিকাস ইনিশিয়েটিভি (ওয়াইএলএআই) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় ওবামা বলেন, ‘গণতন্ত্র নির্বাচনের চেয়ে বেশি কিছু।’ তবে তিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হতাশাজনক পর্যায়ে চলে যেতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বলেন, ‘গণতন্ত্র হতাশাজনক হতে পারে কারণ আপনি যা চান, তা সব সময় শতভাগ পাবেন না। গণতন্ত্রের অর্থ হলো, কখনো কখনো আপনাকে আপস করতে হয়। এবং এর অর্থ হলো আপনি যেমন আশা করেন, সে রকম করে নির্বাচনের ফল নাও পেতে পারেন।’

ওবামা আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হলে লাতিন আমেরিকা-যুক্তরাষ্ট্র সম্পর্কে নীতিগত তেমন কোনো পরিবর্তন আনবেন না। তবে এক্ষেত্রে বাণিজ্য বিষয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

যুক্তরাষ্ট্রের আসন্ন নতুন প্রশাসন সম্পর্কে বারাক ওবামা বলেন, ‘তারা সিদ্ধান্ত নেবে, আসলে যুক্তরাষ্ট্র ও তার বাণিজ্য অংশীদার উভয়ের জন্যই ভালো হবে।’

উল্লেখ্য দায়িত্ব পালনরত অবস্থায় পেরুতে ওবামার এটি শেষ বিদেশ সফর। এর আগে তিনি এথেন্স, বার্লিন সফর করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প