রবিবার, অক্টোবর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গণতন্ত্র পুনরুদ্ধারে হান্নান শাহের ভূমিকা প্রেরণা যোগাবে

বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহের স্মৃতিচারণ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জীবনের শেষদিন পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার সেই সাহসী ভূমিকা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে।’

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় হান্নান শাহের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি এর আয়োজন করে।

খন্দকার মোশাররফ বলেন, ‘বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির স্তম্ভ ও প্রতীক হচ্ছে হান্নান শাহ। তিনি দলের দুর্দিনের কাণ্ডারি ছিলেন। এক-এগারোতে সংস্কারপন্থি ষড়যন্ত্র থেকে বিএনপিকে তিনি রক্ষা করেন। তার ভূমিকা ভোলার নয়।’

হান্নান শাহের মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, উপদেষ্টা এএসএম আবদুল হালিম, হাবীবুর রহমান হাবীব, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহিদুল ইসলাম বাবুল, সহআইন বিষয়ক সম্পাদক সৈয়দ মো. জয়নুল আবেদীন মেজবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, হান্নান শাহর বড় ছেলে রেজাউল হান্নান উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে হান্নান শাহর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ওলামা দলেল সভাপতি হাফেজ আবদুল মালেক।

গত মঙ্গলবার সিঙ্গাপুরের রাফেলস হার্ট সেন্টারে সেখানকার স্থানীয় সময় ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ। বুধবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হান্নান শাহের মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। শুক্রবার হান্নান শাহের গ্রামের বাড়িতে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী