গবাদিপশু হত্যা এখনই নিষিদ্ধ করা যাবে না: সুপ্রিম কোর্ট


গবাদিপশু বিক্রি এখনই বন্ধ করা হবে না। মঙ্গলবার এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। মাদ্রাস হাইকোর্টের রায়কে সমর্থন জানিয়ে এদিন সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, কিছু পরিবর্তন না করে আপাতত দেশ জুড়ে গবাদিপশু বিক্রি নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না। সরকারের তরফে বলা হয়েছে যে জনমত সংগ্রহ করতে অন্তত তিন মাস সময় লাগবে।
গত মে মাসে, কেন্দ্রের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, কসাইখানায় জবাইয়ের জন্য পশুবাজারে গোরু সমেত কোনও গবাদি পশু এখন থেকে কেনাবেচার জন্য নিয়ে আসা যাবে না। এমন কোনও জন্তু-জানোয়ারকে বাজারে নিয়ে আসতে হলে তার মালিককে এই মর্মে লিখিত ভাবে জানাতে হবে যে, সেটি কসাইখানায় জবাই করতে বিক্রির জন্য নিয়ে আসা হয়নি। পাশাপাশি আরও বলা হয়, ক্রেতা-বিক্রেতার কাছ থেকে লিখিত হলফনামা নেওয়া হবে যে, সেটি বিক্রি করা হচ্ছে কেবলমাত্র কৃষিকাজের জন্য।
এ নিয়ে প্রবল অসন্তোষ তৈরি হয় নানা মহলে। ব্যাপক বিক্ষোভ দেখান তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকের বাসিন্দারা। উত্তর-পূর্বেও বিক্ষোভের মুখে পড়ে বিজেপি। মাদ্রাজ হাইকোর্ট কেন্দ্রের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেয়। এদিন সুপ্রিম কোর্ট জানাল, মাদ্রাজ হাইকোর্টের স্থগিতাদেশটি তিন মাসের জন্য বহাল থাকছে, তা সারা দেশে প্রযোজ্য হবে।
সুপ্রিম কোর্টে একটি আবেদনে জানানো হয় যে এই নির্দেশিকা অসাংবিধানিক। এতে লক্ষ লক্ষ মানুষের জীবিকা প্রশ্নের মুখে পড়ে যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













