গাজায় ইসরাইলি জিম্মিদের জীবন-মৃত্যু নিয়ে অজানায় হামাস নেতারা


গাজায় অবরুদ্ধ অবস্থায় থাকা শতাধিক ইসরাইলি জিম্মির সঠিক সংখ্যা এবং তাদের জীবিত থাকার অবস্থা নিয়ে সন্দিহান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ওসামা হামদান। তিনি জানান, গাজায় চলমান ইসরাইলি হামলার কারণে এই তথ্য নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার হামাসকে নির্মূলের জন্য গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু গাজায় হামাসের কাছে থাকা ইসরাইলি জিম্মিদের উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
গত ৭ অক্টোবর হামাস আকস্মিক হামলা চালিয়ে ২৪০ ইসরাইলি বেসামরিককে গাজায় নিয়ে আসে। এর পর থেকেই গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হয়। ব্যাপক হামলার মাঝে কিছু সময়ের জন্য বন্দি বিনিময়ের চুক্তির কারণে সাময়িক যুদ্ধ বিরতি দেয়া হয়েছিল।
ইসরাইলের ধারাবাহিক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এতে হামাসের শীর্ষ নেতা থেকে শুরু করে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়াও ইসরাইলি হামলার শিকার হয়ে বেশ কিছু ইসরাইলি জিম্মিও নিহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলছে, তারা ‘ভুলবশত’ এ হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ওসামা হামদান বলেন, “গাজায় বর্তমানে এক শতাধিক ইসরাইলি জিম্মি আছেন। তাদের মধ্যে ৭০ জনের বেশি জীবিত থাকতে পারেন। তবে সঠিকভাবে কতজন এখনও জীবিত আছেন, তা নিশ্চিতভাবে জানা সম্ভব হচ্ছে না।”
তিনি আরও দাবি করেন, গত সপ্তাহে ইসরাইলি বাহিনীর উদ্ধার করা চার জিম্মিকে আট মাসের বেশি বন্দি অবস্থায় থাকলেও নির্যাতন করা হয়নি।
বর্তমানে বাকি জিম্মিদের অবস্থা ইসরাইল ও হামাসের মধ্যে সম্ভাব্য চুক্তির আলোচনার ওপর নির্ভর করছে। গাজায় চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













