গাজীপুরে নিহত জঙ্গিদের ছবি প্রকাশ, পরিচয় জানানোর আহ্বান


গাজীপুরের পাতারটেকে শনিবার (৮ অক্টোবর) পুলিশের অভিযানে নিহত সাত জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির ফেসবুক পাতায় এবং তাদের নিজস্ব পোর্টালে জঙ্গিদের ছবি প্রকাশ করে তাদের সম্পর্কে বিস্তারতি তথ্য জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘জঙ্গি অভিযান ও তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে আমরা দেখেছি যে জঙ্গিরা বিভিন্ন সময়ে ও বিভিন্ন স্থানে একাধিক ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে থাকে।’
তদন্তের স্বার্থে তাদের প্রকৃত পরিচয় জানা জরুরী।
‘যদি কেউ তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে জানেন তাহলে ডিএমপি’র ফেসবুক পেজের ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।’
উল্লেখ্য, গাজীপুরে শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে নয় জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে সিটি করপোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশ ও সোয়াটের অভিযানে সন্দেহভাজন সাত জঙ্গি নিহত হয়। এ ছাড়া হাড়িনাল পশ্চিমপাড়ার লেবুবাগানে র্যাবের অভিযানে দুইজনের মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













