গাজীপুরে বয়লার বিস্ফোরণ, নিহত ৫


গাজীপুরের কাশিমপুরে নয়াপাড়া এলাকায় মাল্টি ফেব্রিক্সস কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। রাত সাড়ে আটটা পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। বয়লার বিস্ফোরণে ওই কারখানায় আগুন লেগেছে।
সোমবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের নয়াপাড়া এলাকার মাল্টি ফেব্রিক্সস কারখানার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাচ্ছে। কারখানাটিতে উদ্ধার অভিযান চলছে।
আহসান হাবিব নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রচণ্ড শব্দে কারখানাটির বয়লার বিস্ফোরিত হয়। এতে কারখানায় আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢাকা পড়ে চারপাশ। শিগগিরই কারখানাটির ছাদের একটি অংশ বসে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, এখন পর্যন্ত ৫টি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













