গুলি করে চীনের মাছ ধরার নৌকা ডুবিয়ে দিল আর্জেন্টিনা


গুলি করে চীনের একটি মাছ ধরার নৌকা ডুবিয়ে দিয়েছে আর্জেন্টিনা।
জাতীয় জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের সময় আর্জেন্টিনার নৌবাহিনী চীনা পতাকাবাহী নৌকাটিকে গুলি করে এবং এর ফলে নৌকাটি ধীরে ধীরে ডুবে যায়।
দ্য ইন্ডিপেনডেন্ট অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
চীন জানিয়েছে, নৌকা ডুবিয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তদন্ত দাবি করেছে তারা। তবে এ ঘটনায় নিহতের কোনো ঘটনা ঘটেনি।
আর্জেন্টিনা নৌবাহিনী জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ১ হাজার ৪৬০ কিলোমিটার দূরে পুয়ের্টো মাদরিয়ান উপকূলে সোমবার চীনা জাহাজটি জলসীমা লঙ্ঘন করে মাছ শিকার করছিল। পরে আর্জেন্টিনার নৌবাহিনীর টহল জাহাজ নৌকাটির দিকে ধাবিত হলে চীনা নৌকাটি নৌবাহিনীর জাহাজকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। এ সময় নৌবাহিনীর সদস্যরা চীনা নৌকাটিতে গুলি চালায় এবং বিভিন্ন অংশ ফুটো হয়ে নৌকাটি ধীরে ধীরে ডুবে যায়।
মাছ ধরার নৌকা থেকে চার চীনা জেলেকে উদ্ধার করে আর্জেন্টিনার নৌবাহিনী। পরে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তারা বিচারের মুখোমুখি হবে।
গত ১৫ বছরে জাতীয় জলসীমায় এই প্রথম কোনো বিদেশি মাছ ধরার নৌকা ডুবিয়ে দিল আর্জেন্টিনা।
নৌকা ডুবিয়ে দেওয়ার পর অপর একটি চীনা মাছ ধরার নৌকা কয়েকজন জেলেকে উদ্ধার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













