গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮২
ভারতের মধ্যপ্রদেশের একটি রেস্তোরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮২ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো ৬০ জন।
শনিবার সকালে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার পেতলাবাদ শহরের সাথিয়া রেস্তোরাঁয় ওই বিস্ফোরণ ঘটে বলে ভারতের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়া ৮২ জনের মৃত্যুর খবর জানিয়েছে, তবে বার্তা সংস্থা রয়টার্সের খবরে নিহতের সংখ্যা ৬০ জন উল্লেখ করা হয়।
বিস্ফোরণে রেস্টুরেন্টের দোতলা ভবনটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি ভবন। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রেস্টুরেন্ট সংলগ্ন একটি ভবনে খনিতে বিস্ফোরণের কাজে ব্যবহৃত গ্যালেটিনের স্টিক রাখার কারণে ক্ষয়ক্ষতির ব্যাপকতা এত বেশি।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পাশের একটি বাড়িতে খনির কাজে জমা করে রাখা দাহ্য পদার্থ জেলাটিন স্টিকস থাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষয়ক্ষতি মারাত্মক রূপ নেয়।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
এছাড়া নিহতের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













