বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গ্রীসের বেল আউট নিয়ে গণভোটের সিদ্ধান্ত

গ্রীসের ঋণ সংকট সমাধানে বিদেশি ঋণদাতাদের প্রস্তাবিত বেল আউট নিয়ে গ্রীসের নাগরিকদের মতামত নিতে পাঁচ জুলাই একটি গণভোট হবে। একটি টেলিভিশন বক্তব্যে এ ঘোষণা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস বলেছেন, তাদের ওই প্রস্তাব অবমাননাকর ও সেটি বাস্তবায়নে গ্রীসকে কঠিন ব্যয়সংকোচন করতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের আগের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে আসছিল গ্রীসের সরকার। কারণ সরকার বলছে, যে ব্যয়সংকোচনের প্রস্তাব করা হয়েছে, তা পালন করা গ্রীসের পক্ষে কঠিন।

তবে গ্রীসকে এই জুনের মধ্যেই আন্তর্জাতিক অর্থ তহবিলকে দেড় বিলিয়ন পাউন্ড ঋণ পরিশোধ করতে হবে। ফলে গত কয়েকদিন ধরেই ঋণদাতা দেশগুলোর সঙ্গে গ্রিসের আলোচনা চলছিল।

সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, গ্রীস যদি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমঝোতায় পৌছায়, তাহলে তারা ১৫.৫ বিলিয়ন পাউন্ড পাবে, তবে সেজন্য তাদের অনেক সংস্কার করতে হবে।

তবে সিপরাস বলছেন, এসব প্রস্তাব ইউরোপীয় আইনে কাজ, সমতা আর সম্মানের অধিকারের লঙ্গণ। গ্রীসের জনগণ কোন ব্লাকমেইলিংয়ের শিকার হতে পারে না। ওই ব্যয়সংকোচন নীতি গ্রীস গ্রহণ করবে কিনা, সেই সিদ্ধান্ত গ্রীসের জনগণই নেবে।

প্রস্তাবটি মেনে নিতে গ্রীসের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তবে পাঁচ জুলাইয়ের গণভোটের পর গ্রীস এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে তারা ঘোষণা করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প