ঘর থেকে বের না হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন হিলারি!


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর কঠিন এক প্রতিজ্ঞা করে বসেন হিলারি ক্লিনটন। তিনি সিদ্ধান্ত নেন, আর ঘর থেকেই বের হবেন না। বই কিংবা প্রিয় কুকুরের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়বেন। তবে সেই প্রতিজ্ঞা হিলারি রাখতে পারেননি।
জনসমক্ষে এসেছেন পরপর দুই বার। একবার বিদায় বক্তৃতা দিতে। অন্যবার প্রচারণা শিবিরের সঙ্গে যুক্ত থাকা সবার উদ্দেশ্যে আয়োজিত পার্টিতে। বুধবার সন্ধ্যায়ও এলেন। শিশুদের জন্য তহবিল গঠন বিষয়ক একটি অনুষ্ঠানে। সেখানেই নিজের এই কঠিন প্রতিজ্ঞার কথা জানান তিনি।
হিলারি আরও বলেন, হেরে যাওয়ার পর জনসমক্ষে আসাটা ছিল খুবই কঠিন। তারপরও আসতে হয়েছে। হেরে যাওয়ার পর মার কথা ভীষণ মনে পড়ে বলেও জানান হিলারি। তিনি বলেন, পারলে প্রাণখুলে মায়ের কাছে তার এই কঠিন সংগ্রাম নিয়ে আলোচনা করতেন।
কিন্তু সেটাও পারেননি। ২০১১ সালের নভেম্বরে প্রিয় মা ডরোথি হওয়েল রডহ্যামকে চিরতরে হারান হিলারি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













