চমকে দেওয়া সেলিব্রেশন!


কথায় বলে, ওয়ার্ক হার্ড, পার্টি হার্ডার। অর্থাৎ কঠোর পরিশ্রমের পর তার সেলিব্রেশনটাও বড়সড় হওয়া উচিত।
সারা বছর ধরে পড়াশোনা করার পর ঠিক কতটা বড়সড় পার্টি হওয়া উচিত, সেটাই দেখালেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শহরজুড়ে এমন সেলিব্রেশন কারও আগে চোখে পড়েছে কিনা, সন্দেহ।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কথা বললেই তার পড়ুয়াদের সম্পর্কে একটা ধারণা করা যায়।
লেখাপড়ায় তুখোড় না হলে সেখানে ভর্তি হওয়ারই সুযোগ মেলে না। অর্থাৎ কেমব্রিজের পড়ুয়াদের এককথায় দারুণ মেধাবী বললে একফোঁটা বাড়িয়ে বলা হবে না।
তাই পরীক্ষা শেষে তাঁদের সেলিব্রেশনের ধরনটাও যে বাকিদের থেকে এক্কেবারে ‘হটকে’ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
তেমনই এক উজ্জ্বল, যৌবনোচ্ছ্বল, জীবন্ত রাতের সাক্ষী থাকল ইংল্যান্ডের শহর। স্ট্রিপটিজ থেকে বল গাউন পরে উদ্দাম নাচ, সোমবার মে বল ইভেন্টে কী না হলো!


ট্রিনিটি কজেলের বার্ষিক পরীক্ষার পর খোলা আকাশের নিচেই পার্টির আয়োজন করেছিলেন পড়ুয়ারা। একদিকে বইল মদের ফোয়ারা, অন্যদিকে ভালোবাসায় ডুবলেন প্রেমিক-প্রেমিকারা।
এ দেশে প্রকাশ্যে কলেজ ছাত্রছাত্রীরা এমন পার্টির কথা স্বপ্নেও ভাবতে পারেন না।
কিন্তু কেমব্রিজের বুকে এ আর এমন কী বড় ব্যাপার! অনেক পড়ুয়া তো ঝাঁক বেঁধে নদীতেও নেমে পড়লেন।
সারা রাত চলল সেলিব্রেশন। শুধু ট্রিনিটিই নয়, স্থানীয় বাসিন্দা এবং জেসুস কলেজের পড়ুয়ারাও একই সঙ্গে মেতে উঠলেন। শামিল হলেন রঙিন রাতে।


সূত্র : সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













