চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও গুলিসহ আ’লীগ নেতা আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে সোমবার রাতে বিস্ফোরক ও গুলিসহ আবু বাক্কার (৩৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র্যাব। আটক আবু বাক্কার উপজেলার ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুপ্তমানিক গৌনটোলা গ্রামের কামরুজ্জামানের ছেলে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার গুপ্তমানিক গৌনটোলা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৯ কেজি গান পাউডার, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আবু বাক্কার ও তার সহযোগী একই গ্রামের মৃত রেজাউল হকের ছেলে আবু হানজালাকে (২৫) আটক করে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি অলোক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সোমবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার গুপ্তমানিক গৌনটোলা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৯ কেজি গান পাউডার, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ গুপ্তমানিক গৌনটোলা গ্রামের কামরুজ্জামানের ছেলে আবু বাক্কার ও তার সহযোগী একই গ্রামের মৃত রেজাউল হকের ছেলে আবু হানজালাকে (২৫) আটক করে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটকরা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের এজেন্ট হিসেবে কাজ করত।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন













