শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট গ্রহন। তিন উপজেলার ২২২টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে জেলার তিনটি উপজেলায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিন উপজেলার অতি গুরুত্বপূর্ণ ইউনিয়নে মঙ্গলবার বিকালে ভোটের ব্যালট পেপারসহ সরঞ্জামাদি পাঠানো হয়েছে বলে জানান জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান।

তিনি জানান, যে সব দুর্গম এলাকায়, সে সব এলাকায় মঙ্গলবার বিকালে ব্যালট পেপার পাঠানো হয়েছে।

জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা সুত্র জানায়, সব চেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা গাবতলী উপজেলা। এই উপজেলার ৯৮টি কেন্দ্রের মধ্যে সব গুলোই ঝুঁকিপূর্ণ। সারিয়াকান্দি উপজেলার ৭১ টি কেন্দ্রের মধ্যে ২২ ঝুুঁকিপূর্ণ। সোনাতলা উপজেলার ৫৩ কেন্দ্রের মধ্যে ৩৭ টি ঝুঁকিপূর্ণ।

বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে বগুড়ার তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করছেন। এর মধ্যে শুধু সোনাতলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা ফিদা হাসান বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিন উপজেলায় মোট ভোট কেন্দ্র ২২২টি। মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৪১ হাজার ৮৭ জন। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলার মোট ভোটার ১ লাখ ৯৪ হাজার ২৯৮ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৭১ টি।এদিকে জেলা প্রশাসন জানিয়েছেন, ভোটগ্রহণ অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে প্রতিটি ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজিবি, র‌্যাব, পর্যাপ্ত পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশের ট্রাইর্কিং ফোর্সে থাকবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ