চাকরির আবেদন নাকচ , মুম্বাই-এ মুসলিম হওয়ায়
শুধু মুসলিম হওয়ার অপরাধে এক যুবকের চাকরির আবেদন তারা প্রত্যাখ্যান করেছে, এই অভিযোগে ভারতের একটি প্রথম সারির হিরা রফতানি কোম্পানির বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।
মুম্বাইয়ের ম্যানেজমেন্ট স্নাতক জিশান আলি খান হরিকৃষ্ণ এক্সপোর্ট নামে ওই সংস্থায় চাকরির আবেদন করলে সঙ্গে সঙ্গে তাকে ইমেইল করে জানিয়ে দেওয়া হয় যারা মুসলিম নন, শুধু তাদেরই সেখানে চাকরি মিলবে।
ধর্মের ভিত্তিতে বৈষম্য করার অভিযোগে ওই সংস্থার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনও গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩বি ধারা অনুযায়ী কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াটা দণ্ডনীয় অপরাধ এবং কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান সে কাজ করলে তাদের লাইসেন্সও বাতিল হতে পারে।
জিশান আলি খান বলেছেন, গত সপ্তাহে এমবিএ-র ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর তিনি জানতে পারেন হরিকৃষ্ণ এক্সপোর্টে নতুন নিয়োগের প্রক্রিয়া চলছে। তাই অন্য বন্ধুদের সঙ্গে মিলে ১৯শে মে সন্ধ্যায় সেখানে বায়োডেটা পাঠিয়ে ইমেইলে চাকরির আবেদন করেন।
“মাত্র ১৫ মিনিটের মধ্যে আমার কাছে জবাব চলে আসে – দু:খিত, আমরা মুসলিমদের চাকরি দিতে পারব না, শুধু নন-মুসলিমদেরই আমরা কোম্পানিতে নিই,” তিনি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













