চার বছরের শিশুর প্রেমপত্র “I love u”, মিডিয়ায় তোলপাড়!
চার বছরের এক শিশু স্কুলের এক মেয়ে বন্ধুকে একটি প্রেমের চিঠি লিখেছে। আসুন পড়া যাক চিঠিটি : বেইলি, আমার বাড়ি আসবে? আমরা একসঙ্গে খেলব। তুমি মনে হয় ঘোড়ার মতই সুন্দর কিংবা লেডিবাগের মত। তবে ঠিক কোনটার মতো তা বুঝতে পারছি না। বাড়িতে এসে আমার সঙ্গে পনির খেতে হবে কিন্তু।
আমি তোমাকে ভালবাসি। জানো, কাল রাতে আমার একটা দাঁত পড়েছে। তোমার জন্য একটা জাদুর খেলা দেখাতে পারলে ভাল লাগবে। আর তারপর তুমি আমার ব্যাটেল রোবটগুলো দেখো
এ প্রেমিকের নাম বেনেট। স্কুলের মেয়ে বন্ধু বেইলিকে চিঠিতে এভাবেই ভালোবাসার কথা জানিয়েছে চার বছরের ছোট্ট বালক বেনেট।
গত সপ্তাহে বেনেটের মা জেনিফার ছেলের এ প্রেমপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ‘রেডিট’ এ হুবহু পোস্ট করেন। বিশ্বব্যাপী পঠিত এবং শেয়ার হয়েছে চিঠিটি। জেনিফার বলেন, এমন সুন্দর, সহজ ও স্বচ্ছ ভাষায় প্রেমপত্র লেখার পুরো কৃতিত্ব বেনেটের। তিনি শুধু চিঠিটির আক্ষরিক অনুবাদ করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













