চিন-পাকিস্তানকে চাপে রেখে জাহাজ ছাড়ল ছাবাহার থেকে


ভারতকে চাপে রাখতে ক্রমশ ইরানের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে কৌশলি পদক্ষেপ নিচ্ছিল পাকিস্তান। সম্পর্ক দৃঢ় করতে তেহরানের সঙ্গে সামরিক সমঝোতা করারও পক্ষে জোরাল সওয়াল করতে শুরু করেছে পাক সামরিক আধিকারিকরা। সেখানে দাঁড়িয়ে এবার পালটা কৌশল ভারতের। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
সহযোগিতায় তৈরি ইরানের ছাবাহার বন্দর থেকে প্রথম জাহাজ ভাসল। বন্দরের প্রধান জেটি থেকে একটি জাহাজ সমুদ্রে পাড়ি দেয়। ১৩ বছর আগে ভারত ছাবাহার বন্দর তৈরির কাজ শুরু করেছিল। প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার ব্যায়ে ভারত এই বন্দরটি তৈরি করেছে।
চিন পাকিস্তানের গদর বন্দর তৈরির পালটা হিসাবে ভারত এই পদক্ষেপ করেছিল। ফলে ভারত এক্ষেত্রে চিনকে বেশ পিছনের সারিতে ফেলে দিল বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
কারণ, চিন এবং পাকিস্তানকে রীতিমত চাপে রেখে পানিপথে বেশ শক্তিশালী হয়ে উঠল ভারত। শুধু তাই নয়, পাকিস্তান এবং চিনের পানিপথে যে কোনও ধরণের পদক্ষেপ ভারত সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













