চীনে বিস্ফোরণে নিহত ১৭
চীনের উত্তর পূর্বাঞ্চলীয় বন্দরনগর তিয়ানজিনের একটি শিল্পাঞ্চলে বড় ধরনের দুটি বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং চার শতাধিক আহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দাহ্য পদার্থের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে চীনা কর্মকর্তারা জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বিস্ফোরণের পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে দুজন দমকল কর্মী নিখোঁজ রয়েছেন।
স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে দেখা যায়, বিস্ফোরণের পর আগুনের শিখায় আকাশ আলোকিত হয়ে ওঠে। এ সময় কাছাকাছি অবস্থিত বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার পরপর দেশটির প্রেসিডেন্ট জি জিংপিং আগুন নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সর্বোচ্চ শক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













