চীনে ৬০ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার


চীনে ভূমিধসের ৬০ ঘণ্টা পর বুধবার ধ্বংসস্তুপের নিচ থেকে এক অভিবাসী শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরে ওই ভূমিধসের ঘটনা ঘটেছিল।
শেনঝেন জরুরি বিভাগের কর্মকর্তা রাও লিয়াংঝোং জানিয়েছেন, তিয়ান জেমিং নামের ওই ব্যক্তিকে বুধবার ভোরে উদ্ধার করা হয়েছে। তিনি জানিয়েছেন, তিয়ান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিংয়ের বাসিন্দা।
ড. ওয়াং ইয়িগুও শেনঝেনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জীবিত উদ্ধারকৃত ওই বক্তির গলার আওয়াজ এবং নাড়ি খুবই দুর্বল ছিল। তাকে আরো পর্যবেক্ষণ করা হচ্ছে।
যখন তিয়ানকে উদ্ধার করা হয় তখন সে উদ্ধারকর্মীদের জানিয়েছে যে, তার কাছাকাছি আরো একজন মাটি চাপা পড়েছে। পরে উদ্ধার কর্মীরা ধ্বংসস্তুপের নিচে তল্লাশি চালিয়ে নিশ্চিত করেছেন ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া অপর ওই ব্যক্তি বেঁচে নেই। রোববার ভূমিধসের পরে এখনও পর্যন্ত ৭০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
তবে তিয়ানকে উদ্ধার করতে পেরে উদ্ধারকারীরা খুবই আনন্দিত বলে জানিয়েছেন এক কর্মকর্তা। তিনি বলেন, ‘এটা সত্যি খুব সৌভাগ্যের বিষয় যে ৬০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও তিনি ধ্বংসস্তুপের নিচে বেঁচে ছিলেন।’ ভারি বৃষ্টিপাতের কারণেই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













