চুরির অপবাদ সহ্য করতে না পেরে, ছাত্রীর ঝুলন্ত লাশ!
চুরির অপবাদ দিয়েছিল নিজের আত্মীয়রাই। শুধু অপবাদ দিয়েই খান্ত হয়নি, বাস থেকে নামিয়ে অর্ধনগ্ন করে তল্লাশি চালানোর পর মারধরও করা হয় তাঁকে। অভিযোগ উঠেছে, অপমান সহ্য করতে না পেরেই আত্মঘাতী হল ডোমকল গার্লস কলেজের প্রথম বর্যের এক ছাত্রী। শনিবার সকালে নিজের ঘরেই মেলে ১৮ বছর বয়সী ওই ছাত্রীর ঝুলন্ত দেহ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে।
পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে মায়ের সঙ্গে জলঙ্গিতে মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলেন রিম্পা ঘোষ নামে ওই তরুণী। বছর পনেরো বিয়ে হয়েছে ওই তরুণীর মাসির। কিন্তু এই প্রথম মায়ের সঙ্গে গত ২৫ অগস্ট মাসির বাড়ি যান রিম্পা। এক সপ্তাহ সেখানে থাকার পর মঙ্গলবারই তাঁরা বাসে করে বাড়ি ফিরছিলেন।
মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ, ১২০ টাকা এবং সোনার হার চুরি করেছে বলে রিম্পাকে অপবাদ দেন মাসির বাড়ির লোকজন। রিম্পা ও তাঁর মায়ের উপর চড়াও হয় তারা। মোটরবাইকে করে বাসটিকে ধাওয়া করে মাসির বাড়ির লোকজন। বাস থেকে টেনেহিঁচড়ে নামানো হয় তরুণীকে। প্রকাশ্য রাস্তায় অর্ধনগ্ন করে তল্লাশি চালানো হয় তাঁর দেহে।
বহু কাকুতি মিনতিতেও মেলেনি রেহাই। প্রথমে সেই মাসির বাপের বাড়ি এবং তার পর মাসির বাড়িতেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে। নির্যাতন চালানো হয় তাঁর উপর। অভিযোগ, জামাকাপড় খুলে নিয়ে গামছা পরিয়ে মারধর করা হয় তাঁকে। ঘটনার জেরে স়ংজ্ঞা হারান রিম্পা। রিম্পা সংজ্ঞাহীন হয়ে পড়ায় ভয় পেয়ে যায় ওই বাড়ির লোকজন। এর পর বাড়ি ফেরার অনুমতি পান রিম্পা।
এর পর নিজের বাড়িতে ফিরতে পারলেও রেহাই মেলেনি। গত শুক্রবার মেয়ের হেনস্থার ঘটনার প্রতিবাদ করতে বোনের বাড়িতে যান রিম্পার মা। রাতে সেখানেই ছিলেন তিনি। বাড়িতে একাই ছিল রিম্পা। অভিযোগ উঠেছে, ওই দিনও ফোনে অপমান করা হয় ওই তরুণীকে। অকথ্য গালিগালাজ করা হয় তাঁকে। অপমান সহ্য করতে পারেননি তিনি। রিম্পার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













