শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রলীগের মূল্যবোধের অভাব হয়েছে: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, জনগণ নয়, ছাত্রলীগের মূল্যবোধের অভাব হয়েছে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ স ম হান্নান শাহর স্মরণে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন ওই স্মরণসভার আয়োজন করে।

সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলার ঘটনা সম্পর্কে গতকাল বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেউ মেয়েটিকে বাঁচাতে এগিয়ে গেল না। কেন মানবিক মূল্যবোধগুলো হারিয়ে গেল? তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে খন্দকার মোশাররফ ওই মন্তব্য করেন।

খন্দকার মোশাররফ দাবি করেন, বর্তমান সরকার ভোটবিহীন সরকার। তাদের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি নেই। অনৈতিকভাবে তারা ক্ষমতায় আছে। এই সরকারের যারা অনুসারী, তাদের নৈতিকতার শিক্ষা হবে কি না—সে প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, সংসদে প্রধানমন্ত্রীর বলা উচিত ছিল জনগণের মূল্যবোধের অভাব হয়নি, ছাত্রলীগের মূল্যবোধের অভাব হয়েছে। মোশাররফ অভিযোগ করেন, ছাত্রলীগ টেন্ডারবাজি, লুটপাট করছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নৈরাজ্য সৃষ্টি করছে।

খন্দকার মোশাররফ দাবি করেন, সরকার সার্চ কমিটির নামে আরেকটি মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন গঠনের পাঁয়তারা করছে। এ ধরনের নির্বাচন কমিশন হলে জনগণ তা মেনে নেবে না। তিনি সব দলের সঙ্গে আলোচনা করে সবার কাছে গ্রহণযোগ্য কমিশন গঠনের দাবি জানান।

বিএনপিতে আ স ম হান্নান শাহর ভূমিকা তুলে ধরে খন্দকার মোশাররফ বলেন, হান্নান শাহ ছিলেন জাতীয়তাবাদী শক্তির স্তম্ভ।

সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক প্রমুখ বক্তব্য দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী