ছাত্রলীগের সাবেক নেতা শেখ রাসেল জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে


জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ রাসেল। তিনি রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
এ বিষয়ে জানতে চাইলে বারডেমের চিকিৎসক অধ্যাপক ডা. এ এস এম আরিফ এহসান বলেন, ‘এডাল স্টিল ডিজিজ’, ফুসফুস, থাইরয়েড ও কিডনি রোগে আক্রান্ত রাসেল। তাঁর কিডনিতে দুটি টিউমার ধরা পড়েছে। শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করেছে। প্রায় এক মাস ধরে তিনি হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি ঘটছে না। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়া প্রয়োজন।
পরিবারের ছোট ছেলে রাসেলের আশু রোগ মুক্তি কামনা করে বড় ভাই শেখ জামাল সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘আমার ছোট ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছি। প্রধানমন্ত্রীর সুদৃষ্টি পেলে হয়তো রাসেলকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো যেত।’
শেখ জামাল আবেগাপ্লুত হয়ে বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। এর পর জাতির জনকের ছোট ছেলের নামেই বাবা আমার ভাইয়ের নাম রাখেন শেখ রাসেল।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













